ঢাকার কণ্ঠ

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা করল ইরাকের সশস্ত্র গোষ্ঠী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে তার মাথার দাম এক কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা) ঘোষণা করেছে ইরানপন্থি ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।গোষ্ঠীটি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে এ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। তাদের দাবি, সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকেই এই পুরস্কার তহবিল গঠন করা হয়েছে।বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি ‘শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া’কে বাধ্যতামূলক অঙ্গীকার বলেও উল্লেখ করে সংগঠনটি।এদিকে গালফ নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার ঘটনায় নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।ধারণা করা হচ্ছে, ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তার বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণা করেছে।

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা করল ইরাকের সশস্ত্র গোষ্ঠী