ঢাকার কণ্ঠ

শ্রমিক লীগের সভাপতি ফরিদ আহমেদ কারাগারে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার আগানগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফরিদ আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার (৬ জুন) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকার আদালত এই আদেশ দেন। এর আগে, আসামি ফরিদ আহমেদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ হুমায়ুন ঢাকার কণ্ঠকে এতথ্য নিশ্চিত করেন। এর আগে, গত শুক্রবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর এই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শ্রমিক লীগের সভাপতি ফরিদ আহমেদ কারাগারে