ঢাকার কণ্ঠ

তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। তবে নির্দিষ্ট তিনটি শর্ত মেনে চলার ভিত্তিতেই এই অনুমোদন দেওয়া হয়েছে।সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনটি শর্ত পূরণ সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স ফের কার্যকর করা হয়েছে। তবে শর্তগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল