ঢাকার কণ্ঠ

ঢাকায় মুষলধারে ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় দুপুরের মধ্যে মুষলধারে বজ্রবৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এর ফলে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

ঢাকায় মুষলধারে ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা