পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান এডনকের দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়।দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে গলফ নিউজ জানিয়েছে, হামলার পর এডনক এক বিবৃতিতে জানায়, ঘটনায় কোনো নাবিক আহত হননি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।ইরানকে দায়ী করে আমিরাতের নিন্দাজাহাজ দুটিতে হামলার জন্য ইরানকে দায়ী করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে ‘শত্রুতামূলক ইরানি হামলা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।মন্ত্রণালয়ের ভাষ্য, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় এডনকের সঙ্গে সংশ্লিষ্ট দুটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আবুধাবি আরও অভিযোগ করেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ বা জিম্মি করার হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ‘জলদস্যুতামূলক কর্মকাণ্ড’।সংযুক্ত আরব আমিরাতের দাবি, এ ধরনের কর্মকাণ্ড শুধু আঞ্চলিক স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তাকেই ঝুঁকিতে ফেলছে না, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি তৈরি করছে।