ঢাকার কণ্ঠ

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই

৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ৫ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। সোমবার (১১) শুনানি শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত এই তারিখ ধার্য করেন। আজ মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ ছিলো। তবে এদিন আসামি পক্ষের আইনজীবী চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পেছানোর জন্য আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন আগামী ৫ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেন।দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এতথ্য নিশ্চিত করেন।২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা হয়।মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। এই মামলারই অভিযোগপত্রের অনুমোদন দেন দুদক।২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে। ২০২৪ সালে কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেইসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা সমালোচনা শুরু হয়।

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই