ঢাকার কণ্ঠ

নতুন পে-স্কেলে কমছে যেসব ভাতা ও ইনক্রিমেন্ট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো-২০২৬-এর প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হলেও কয়েকটি ভাতা ও উচ্চ গ্রেডের বার্ষিক ইনক্রিমেন্টের হার কমানো হয়েছে। নতুন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে এবং বিভিন্ন সুবিধা ধাপে ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে।কমছে বাড়িভাড়া ভাতানতুন পে-স্কেলে বাড়িভাড়া ভাতার হার কমানো হয়েছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় বর্তমানে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া দেওয়া হলেও নতুন কাঠামোয় তা ৪০ থেকে ৬০ শতাংশ করা হয়েছে।অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় বিদ্যমান ৪০ থেকে ৫৫ শতাংশের পরিবর্তে ৩০ থেকে ৫০ শতাংশ এবং সিটি করপোরেশন ও সাভারের বাইরের এলাকায় ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে ২৫ থেকে ৪৫ শতাংশ করার কথা বলা হয়েছে।তবে মূল বেতন বড় পরিমাণে বাড়ায় ভাতার হার কমলেও অনেক চাকরিজীবীর ক্ষেত্রে বাড়িভাড়া ভাতার টাকার অঙ্ক আগের চেয়ে বেশি হতে পারে।কমছে বাংলা নববর্ষ ভাতাবাংলা নববর্ষ বা বৈশাখী ভাতার হারও কমানো হয়েছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা দেওয়া হয়। নতুন কাঠামোয় তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।অন্যদিকে পাহাড়ি এলাকা এবং হাওর, দ্বীপ ও চরভাতায় মূল বেতনের ২০ শতাংশ হার বহাল রাখার কথা বলা হয়েছে। বিভিন্ন ঝুঁকি ও বিশেষ ভাতার ক্ষেত্রেও বাড়তি সুবিধার প্রস্তাব রয়েছে।উচ্চ গ্রেডে কমছে বার্ষিক ইনক্রিমেন্টবর্তমানে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টের হার মূল বেতনের ৫ শতাংশ। নতুন কাঠামোয় ২০তম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ৫ শতাংশ বহাল থাকলেও উচ্চতর গ্রেডে হার কমানো হয়েছে।নতুন নিয়মে পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ হারে বার্ষিক বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে।তবে সব সুবিধাই কমছে না। নতুন কাঠামোয় চিকিৎসা, মোবাইল, যাতায়াত ও টিফিন ভাতাসহ বেশ কিছু সুবিধা বাড়ানো বা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এসব পরিবর্তনের বেশির ভাগ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়নের পাশাপাশি নতুন পে-স্কেলে ২০টি গ্রেড বহাল রেখে গ্রেডভেদে মূল বেতন বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। ফলে ভাতার শতাংশ কমলেও মোট বেতন-ভাতা মিলিয়ে প্রকৃত প্রাপ্তিতে পরিবর্তন আসবে।

নতুন পে-স্কেলে কমছে যেসব ভাতা ও ইনক্রিমেন্ট