ঢাকার কণ্ঠ

জয়ের পরে জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারতে আমান উল্লাহ আমান ও পুত্র অমি

নিরোকুষ জয়ের পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া–এর মাজারে দোয়া করেছেন ঢাকা-২ আসন থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তাঁর সঙ্গে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে তারা জিয়া উদ্যানে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া শেষে আমান উল্লাহ আমান সাংবাদিকদের বলেন, প্রায় ৮৪ হাজার ভোটের ব্যবধানে তাঁর জয় জনগণের সমর্থনেরই বহিঃপ্রকাশ। তিনি বলেন, “মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের রায় দিয়েছে। এই রায় গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে স্পষ্ট বার্তা বহন করে।”তিনি নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কথাও উল্লেখ করেন। পাশাপাশি ঢাকা-২ আসনের ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমান উল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা সম্প্রসারণে কাজ করবেন তিনি। তাঁর ভাষায়, “এটি ব্যক্তি কোনো সাফল্য নয়, এটি এলাকার মানুষের বিজয়।”

জয়ের পরে জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারতে আমান উল্লাহ আমান ও পুত্র অমি