রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো. মান্নান (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।পুলিশ জানায়, গত ৭ জুলাই রাতে খাবার নিয়ে একটি দোকানে গেলে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। পরে তাকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।১১ জুলাই মামলা দায়েরের পর উত্তরা পূর্ব ও পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।