ঢাকার কণ্ঠ

জুলাই শহীদদের স্মরণে সারাদেশে নির্মাণ হবে স্মৃতি ফলক: এমপি আমান

একাত্তরের শহীদদের মতো চব্বিশের জুলাইয়ের শহীদদের স্মৃতি সংরক্ষণে সারাদেশে তাদের নামে স্মৃতি ফলক নির্মাণ করবে সরকার বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় শহীদ রিয়াজ স্মৃতিচত্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।এমপি আমান বলেন, “জুলাইয়ের স্মৃতি কখনো ভোলার নয়। যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলতে পারে না, তেমনি জুলাইয়ের শহীদদের অবদানও ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্মৃতি সংরক্ষণে সারাদেশে স্মৃতি ফলক নির্মাণ করা হবে।”তিনি আরও বলেন, একাত্তরের শহীদদের স্মরণে যেমন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, তেমনি জুলাইয়ের শহীদদের সম্মান জানাতে স্থায়ী স্মৃতিস্তম্ভ ও স্মৃতি ফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের আত্মত্যাগের ইতিহাস জানতে পারে।শহীদ রিয়াজ স্মৃতিচত্বর উদ্বোধন অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক, শহীদ রিয়াজের বাবা, চাচাসহ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জুলাই শহীদদের স্মরণে সারাদেশে নির্মাণ হবে স্মৃতি ফলক: এমপি আমান