ঢাকার কণ্ঠ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, তীব্র যানজট

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও এলাকায় দুই প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।আজ বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেওয়ের ঊর্ধতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।নাম প্রকাশ না করার শর্তে তিনি জানিয়েছেন, দুপুর দুইটার দিকে বনানীর দিক থেকে ফার্মগেটের দিকে যাওয়ার সময় নাখালপাড়া অংশে একটি প্রাইভেট কার হঠাৎ রাস্তার মাঝে থেমে যায়। এ সময় পেছন দিক থেকে আরেকটি প্রাইভেটকার এসে সেটিকে ধাক্কা দেয়। এতে একটি প্রাইভেট কারের পেছনের অংশ এবং অপরটির সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।এই দুর্ঘটনার পর এলিভেটের এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা যায়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে প্রাইভেটকার দুইটি এলিভেটে এক্সেপ্রেসওয়ে থেকে নামিয়ে নেয়া হয়।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, তীব্র যানজট