ঢাকার কণ্ঠ

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

ভারতের মাটি থেকে সরাসরি ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার (১৮ অক্টোবর) রাজধানীতে পা রাখে রোস্টন চেজের নেতৃত্বাধীন ক্যারিবীয়রা।ঘরের মাঠে পরিচিত কন্ডিশনে খেলে সফরকারীদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নেবে বাংলাদেশ। অন্যদিকে, পাঁচ বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ২০২০-২১ মৌসুমে বাংলাদেশ সফরে দুই টেস্টেই জয় পেয়েছিল ক্যারিবীয় দল।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের লক্ষ্য পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখা, আর ওয়েস্ট ইন্ডিজ চাইবে নিজেদের অবস্থানের উন্নতি করতে।সিরিজ শুরুর আগে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ