ঢাকার কণ্ঠ

ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি

গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়াকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই সঙ্গে সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়।সিলেট জেলার ডিসি নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসান। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার ডিসি করা হয়েছে।

ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি