ঢাকার কেরানীগঞ্জের কদমতলী মোড় ও আশপাশের এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় দীর্ঘদিনের যানজট ব্যাপকভাবে কমেছে।এতে যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে এবং পথচারীদের চলাচলও আগের তুলনায় সহজ হয়েছে। দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখলের কারণে কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ প্রবেশপথ কদমতলী মোড় এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।দখলমুক্ত হওয়ায় সড়কে যানবাহন চলাচলের জায়গা বেড়েছে, ফলে কমেছে যানজটের ভোগান্তি। এলাকাবাসী ও চলাচলকারী যাত্রীদের জন্য এই পরিবর্তন স্বস্তিদায়ক। তবে যানজটের এ উন্নতি ধরে রাখতে সড়ক ও ফুটপাত পুনরায় দখল হওয়া ঠেকানো এবং নিয়মিত তদারকি জরু