ঢাকার কণ্ঠ

‘এখনও কি ভার্জিন? সালমানকে করণের সেই প্রশ্ন, হেসে যা বললেন ভাইজান

বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম ও শেষ সিজন শুরু হচ্ছে আগামী ১৪ অক্টোবর। নতুন সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন বলিউড সুপারস্টার সালমান খান। এরই মধ্যে প্রকাশিত টিজারে করণ জোহরের একটি পুরোনো প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে।টিজারের শুরুতেই নিজের শেষ সিজনের প্রথম অতিথি হিসেবে সালমানকে পরিচয় করিয়ে দেন করণ। তাঁদের কথোপকথনে উঠে আসে অনুষ্ঠানটির আগের একটি আলোচিত মুহূর্ত, যখন করণ সালমানকে ব্যক্তিগত একটি প্রশ্ন করেছিলেন ‘তুমি কি এখনও ভার্জিন?’প্রশ্নটি আবার সামনে আসতেই সালমান নিজের স্বভাবসুলভ রসিকতায় জবাব দেন, ‘কন্ট্রোল, হ্যাঁ ভাই, কন্ট্রোল।’ দুই তারকার এই খুনসুটির দৃশ্যটি নতুন সিজন নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।করণ জোহর জানান, শেষ সিজন শুরু করার জন্য সালমানের চেয়ে উপযুক্ত অতিথি আর কে হতে পারেন! অন্যদিকে, শোটি শেষ হওয়ার ঘোষণা নিয়েও করণকে মজার ছলে খোঁচা দেন সালমান। তাঁর কথায়, শেষ সিজনের কথা বলে হয়তো করণ তারকাদের অতিথি হতে রাজি করাচ্ছেন। তবে অনুষ্ঠানটি শেষ হয়ে যাক, তা চান না সালমান।টিজারে শুধু হাসি-ঠাট্টাই নয়, সালমানের ব্যক্তিগত উপলব্ধির কথাও উঠে এসেছে। আগের তুলনায় তাঁকে শান্ত মনে হচ্ছে করণের এমন মন্তব্যের জবাবে সালমান বলেন, এত দিন অন্যদের যে পরামর্শ দিয়েছেন, এবার সেই পরামর্শ নিজের জীবনেও মেনে চলার সময় এসেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং এবং পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তারকাদের ব্যক্তিগত পরিসর নিয়েও কথা বলেন দুই তারকা। এসব বিষয় ঘিরে নতুন সিজনের প্রথম পর্বে আরও নানা আলোচনা ও মজার মুহূর্ত দেখা যাবে বলে টিজারে ইঙ্গিত মিলেছে।প্রায় দুই দশক ধরে ‘কফি উইথ করণ’ বলিউডের তারকাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, সম্পর্ক ও নানা আলোচিত মন্তব্যের জন্য পরিচিত। ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হতে যাওয়া নবম সিজনটিকেই অনুষ্ঠানটির শেষ সিজন হিসেবে ঘোষণা করা হয়েছে।

‘এখনও কি ভার্জিন? সালমানকে করণের সেই প্রশ্ন, হেসে যা বললেন ভাইজান