ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার মা রুনা বেগম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নে ছোট মসজিদ এলাকা থেকে রুনা বেগমের মেয়ে জান্নাত (১৪) নিখোঁজ হয়।মেয়ের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এরপরও তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জানানো হয়।মেয়েটির সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে পরিবার। পাশাপাশি কেউ তার সন্ধান পেলে সংশ্লিষ্ট থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।