ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।শুক্রবার (১৩ জুন) রাত ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মনির হোসেন ও এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সাফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।গ্রেফতারকৃতরা হলেন— কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবল কাশেম (৬০), কলাতিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী জহিরুল ইসলাম (৩৮), কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমান মিয়া (৬১), কলাতিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন (৪০), কলাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ আতিকুল ইসলাম (৪০) এবং নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কবির মোল্লা (৫৫)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলা নং-৩৬, তারিখ ১০ জুন ২০২৬-এর সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(১)(ক) ধারা এবং সংশ্লিষ্ট অন্যান্য ধারায় মামলা রয়েছে।পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার