নতুন কুঁড়ি ২০২৬ প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা ক্রীড়াঙ্গন। ফাইনাল ম্যাচে সাভার উপজেলা বালিকা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে ঢাকা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কেরানীগঞ্জ উপজেলা বালিকা ফুটবল দল।ছবি: ঢাকার কণ্ঠঅন্যদিকে বালক ক্রিকেট ফাইনালে লড়াকু পারফরম্যান্স দেখিয়েও সাভার উপজেলার কাছে ১৩ রানে হেরে রানার্সআপ হয়েছে কেরানীগঞ্জ উপজেলা বালক ক্রিকেট দল। শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে সবার।ছবি: ঢাকার কণ্ঠব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন কেরানীগঞ্জের খেলোয়াড়রা। বালিকা ফুটবলে মায়মুনা সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। এছাড়া বালক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য রূপম সেরা খেলোয়াড় নির্বাচিত হন।কেরানীগঞ্জ উপজেলার ক্রীড়া প্রেমী মানুষ ও সংশ্লিষ্টরা এই সাফল্যে খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়দের আশা, ভবিষ্যতেও কেরানীগঞ্জের তরুণ খেলোয়াড়রা আরও বড় অর্জন এনে দেবে।