ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হেরোইনসহ পেশাদার দুইজন মাদককারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একশো পুরিয়া(১০ গ্রাম)হেরোইন জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন, দক্ষিণ কেরানীগঞ্জের মালিভিটা এলাকার বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম (৩৫) ও মোকামপাড়া এলাকার বাসিন্দা মোঃ একরামুল হক (২৫)।শুক্রবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটের সময় দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।