ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে ২৫১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকা থেকে ২৫১ পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। শুক্রবার (১২ জুন) ঢাকা জেলার গোয়েন্দা শাখা (দক্ষিণ) অফিসার ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. সিরাজ-উদ দৌলাহ এতথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো. হোসেন (৪২) এবং মো. ইকরাম (৩২)। তারা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।পুলিশ বলছে, গত ১১ জুন রাত দেড়টার সময় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সাবান ফ্যাক্টরীর গলির মুখে হতে পেশাদার মাদক ব্যবসায়ী মো. হোসেন ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পৃথক আরেকটি অভিযানে রাত ১২ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘাপুর মধ্যপাড়া থেকে মাদক ব্যবসায়ী মো. ইকরামকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করা হয়েছে। 

কেরানীগঞ্জে ২৫১ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার