ঢাকার কণ্ঠ

৫৩০ পিস ইয়াবা ও ২৫০ পুড়িয়া হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা কালে পৃথক চারটি অভিযানে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ পুড়িয়া হেরোইনসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ জুন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাভার মডেল থানার আক্রাইন সামাইর ফকিরপাড়া এলাকা থেকে আব্দুর রহমান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৯৫০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।১২ জুন রাত ১২টা ১০ মিনিটে আশুলিয়া থানার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেন (২৫), জামাল হোসেন (৩৮) ও শাহিন মিয়া (২৪) নামে ৩ জনকে ২৫০ পুড়িয়া হেরোইন এবং ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।একই দিন ভোর ৩টা ৪৫ মিনিটে সাভারের আমিনবাজার বরদেশী এলাকায় অভিযান চালিয়ে তারেক (৩৮) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এরপরে সকাল ৬টা ৫ মিনিটে আমিনবাজার এলাকায় আরও একটি অভিযানে সুজন (৩০) ও তরিকুল ইসলাম মিলন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ।পুলিশ বলছেন, গ্রেপ্তার মধ্যে সাব্বির হোসেনের বিরুদ্ধে চারটি, জামাল হোসেনের বিরুদ্ধে দুটি, তারেকের বিরুদ্ধে একটি এবং সুজনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

৫৩০ পিস ইয়াবা ও ২৫০ পুড়িয়া হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার