ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জের ফুটপাতে ফের কেউ বসলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে: চেয়ারম্যান পদপ্রার্থী মামুন

শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম মামুন বলেছেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফুটপাতে আবারও কেউ বসলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সোমবার (১১ মে) চুনকুটিয়া চৌরাস্তা যানজট মুক্ত রাখতে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় তিনি এসব মন্তব্য করেন।  শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম মামুন বলেন, আজকে আমাদের এই ফুটপাত উচ্ছেদ কর্মসূচিতে প্রিয় নেত্রী জাতীয় সংসদের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ফুটপাথ মুক্ত করতে তারই ধারাবাহিকতা হিসেবে আমরা চুরকুটিয়া চৌরাস্তা থেকে আজকে শুরু করেছি এবং প্রতিদিনই এই উচ্ছেদের কার্যক্রমগুলো চলতে থাকবে।।তিনি আরও বলেন, আপনারা কেউ যদি আবারও এখানে বসেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।  আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপূণ রায় চৌধুরী নির্দেশ দিয়েছেন এখানে আর কোন ফুটপাত বসবে না। যদি কেউ আপনারা বসেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেরানীগঞ্জের ফুটপাতে ফের কেউ বসলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে: চেয়ারম্যান পদপ্রার্থী মামুন