ঢাকার কণ্ঠ

দক্ষিণ কেরানীগঞ্জে ৭ বছরের শিশু অপহরণ: ১২ বছর পর অপহরণকারী যাবজ্জীবন

১২ বছর আগে ঢাকার ​দক্ষিণ কেরানীগঞ্জে খেজুরবাগ এলাকায় ৭ বছরের এক নারী শিশুকে অপহরণের দায়ে আসামি মো. ইমাম হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১৮ অগাস্ট)  ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান  এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমান, অনাদায়ে তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. এরশাদ আলম (জর্জ) এতথ্য নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত ইমাম হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের চর মীরবাগ এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় ইমাম হোসেন ট্রাইব্যুনালে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।​মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১২ অক্টোবর সকালে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় নিজ বাসার সামনে খেলছিল সাত বছরের শিশু ইমু আক্তার। এ সময় আসামি ইমাম হোসেন তাকে নদীর পাড়ে মেলা দেখানোর লোভ দেখিয়ে অপহরণ করে নিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা গেলেও আসামি পালিয়ে যেতে সক্ষম হন। ​ঘটনার দিনই ভুক্তভোগী শিশুর বাবা মো. ইব্রাহিম শেখ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনা তদন্ত শেষে এবং ভুক্তভোগী শিশুর জবানবন্দি রেকর্ড করে ওই বছরের শেষ দিকেই আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আসামি শুরুতে পলাতক থাকলেও পরে গ্রেপ্তার হন। মামলার বিচার চলাকালে আদালত ৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 

দক্ষিণ কেরানীগঞ্জে ৭ বছরের শিশু অপহরণ: ১২ বছর পর অপহরণকারী যাবজ্জীবন