ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে ট্রাক- অটোরিক্সা সংঘর্ষে দুই সহোদর ভাইয়ের মৃত্যু, ঘাতক চালক পলাতক

দক্ষিণ কেরানীগঞ্জ ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই ঘাতক চড়ক পলাতক। ট্রাকের নাম্বার: রংপুর- ট : ০৫-০২০২। বুধবার ভোর রাতের দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের তেঘরিয়া যাত্রীছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নাদিম ও রাজনের মৃত্যু হয়। আহত হন অটোরিকশায় থাকা আরও দুইজন। নিহত দুই কিশোর দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকার ইদু মিয়ার ছেলে। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চার বন্ধু একটি অটোরিকশা নিয়ে চা খেতে হাসনাবাদের দিকে যাচ্ছিলেন। পথে তেঘরিয়া এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন আর রশিদ। নিহত দুজনের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেন হাইওয়ে থানা পুলিশ। তাদের দাফন কার্যক্রমের প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় পরিবার চলছে শোকের মাতম।নিহতদের স্বজন সাগর মিয়া ঢাকার কন্ঠকে জানান, ঘাতক ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। পরিবারের চলছে এখন শোক।  দাফন কার্যক্রম শেষ করে হাইওয়ে থানা পুলিশের সহযোগীতা দক্ষিণ কেরানীগঞ্জ থানা মামলার প্রস্তুতি নিবে । ঘাতক টাক চালকের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি দাবি তাদের। হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন আর রশিদ বলেন,  মরদেহগুলোকে দাফনের জন্য পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

কেরানীগঞ্জে ট্রাক- অটোরিক্সা সংঘর্ষে দুই সহোদর ভাইয়ের মৃত্যু, ঘাতক চালক পলাতক