ঢাকার কেরানীগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন কোরবানির পশুর হাটের ইজারা সম্পন্ন হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন বেশ কয়েকটি হাটে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে ইজারা বিক্রি হয়েছে। তবে সরকারি মূল্য না পাওয়ায় কয়েকটি হাটের ইজারা দেওয়া সম্ভব হয়নি।দক্ষিণ কেরানীগঞ্জের হাটসমূহদক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা কন্টেনার পোর্ট হাটের সরকারি মূল্য ছিল ২২ লাখ ৮০ হাজার টাকা। হাটটি ইজারা বিক্রি হয়েছে ২৩ লাখ ১০ হাজার টাকায়। এর ইজারাদার হয়েছেন সেলিম মেম্বার।[TECHTARANGA-POST:6767]আমবাগিচা বালুর মাঠ হাটের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫৮ লাখ ৮৩ হাজার টাকা। হাটটি বিক্রি হয়েছে ৫৯ লাখ ৩৩ হাজার টাকায়। ইজারাদার হয়েছেন আনোয়ার হোসেন।এছাড়া জিঞ্জিরা পশুর হাটের সরকারি মূল্য ছিল ৬ লাখ ২০ হাজার টাকা। হাটটি ৭ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। এর ইজারাদার হয়েছেন মোজাম্মেল আলী বাবু।কেরানীগঞ্জ মডেল থানার হাটসমূহকেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন মিলিয়নিয়ার সিটি পশুর হাটের সরকারি মূল্য ছিল ২৫ লাখ ৫০ হাজার টাকা। হাটটি ২৬ লাখ ৬০ হাজার টাকায় ইজারা বিক্রি হয়েছে। ইজারাদার হয়েছেন সাইফুল ইসলাম।বিসিক শিল্প নগরী পশুর হাটের সরকারি মূল্য ছিল ৩ লাখ ৫০ হাজার টাকা। হাটটি ৪ লাখ ৫০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। এর ইজারাদার শাহবুদ্দিন।[TECHTARANGA-POST:6764]যেকয়েকটি হাটে ইজারা হয়নিএদিকে সরকারি মূল্য না পাওয়ায় খারাকান্দি, রাজাবাড়ি, বাঘাসুর ও রসুলপুর বালুর মাঠ পশুর হাটের ইজারা সম্পন্ন হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।স্থানীয় প্রশাসনের আশা, দ্রুত সময়ের মধ্যে এসব হাটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং ঈদকে সামনে রেখে পশুর হাট ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।