ঢাকার কণ্ঠ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, ভিডিও কলে ক্রিকেটারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৬ আগস্ট) এক ভিডিও কলে প্রধানমন্ত্রী দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং সিরিজের পরের টেস্টের জন্য শুভকামনা জানান।দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জ যাওয়ার পথে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের খবর পেয়ে ভিডিও কলে খেলোয়াড়দের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় তিনি তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন ও দেশের মানুষ খেলোয়াড়দের স্বাগত জানাতে মুখিয়ে আছে বলে উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।’হাসান মাহমুদের দুই ইনিংসে ৯ উইকেট ও দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ পাঁচ উইকেট পাওয়ায় প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ দেখলাম, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল।এরপর অপরপ্রান্ত থেকে প্রধানমন্ত্রীকে বলা হয়, বগুড়ার ছেলে তানজিদ তামিম ১০০ করেছে।জবাবে তারেক রহমান বলেন, ও (তানজিদ তামিম) বগুড়ার না, বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে।দেশে এলে দেখা হবে বলে কথা শেষ করেন প্রধানমন্ত্রী।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস, ভিডিও কলে ক্রিকেটারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর