ঢাকার কণ্ঠ

গ্রিসে ৭৭ অভিবাসী নিয়ে নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ২৫

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে গাভদোসের কাছে অভিবাসীবাহী একটি নৌকা আংশিক ডুবে অন্তত একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ২৫ জন। এখন পর্যন্ত ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রিসের কোস্টগার্ড জানায়, গাভদোসের প্রায় ৩৮ নটিক্যাল মাইল দক্ষিণে নৌকাটি বিপদে পড়ে। উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটিতে মোট ৭৭ জন ছিলেন। তাদের মধ্যে ৫১ জনকে আশপাশের নৌযান থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে বড় ধরনের উদ্ধার অভিযান চলছে। এতে কোস্টগার্ডের জাহাজ, হেলিকপ্টার, ড্রোন এবং ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সদস্যরা অংশ নিচ্ছেন। উদ্ধার হওয়া ৫১ জনকে ক্রিটে নিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে। সেখানে তাদের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গাভদোস ও ক্রিট সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হয়ে উঠেছে। লিবিয়া থেকে গ্রিসের দিকে যাওয়া এই রুটে ঝুঁকিপূর্ণ নৌযাত্রার ঘটনাও ঘটছে। 

গ্রিসে ৭৭ অভিবাসী নিয়ে নৌকাডুবি: নিহত ১, নিখোঁজ ২৫