রাজধানীর চকবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল প্রসাধনী ও কসমেটিক পণ্য তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন র্যাব। এ সময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী পণ্য জব্দও করা হয়।বৃহস্পতিবার (২১ মে) চকবাজার থানাধীন দেবিদাসঘাট এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে মোবারক হোসেন মিন্টু (৪৮) ও বাদশা (২৫) নামের ওই দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোহাম্মদ জোবায়েরের নেতৃত্বে র্যাব-১০ চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় দেবিদাসঘাট এলাকার একটি আবাসিক ভবন থেকে নকল কসমেটিকস ও প্রসাধনী পন্য তৈরির উপকরণ জব্দ করা হয়।তিনি আর জানান, এ সময় এসব নকল পণ্য তৈরির অভিযোগে ব্যবসায়ী মোবারক হেসেন মিন্টুকে দুই লক্ষ টাকা ও ব্যবসায়ী বাদশাকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ নকল প্রসাধনী পন্য জব্দ করে ধ্বংস করা হয়।