ঢাকার কণ্ঠ

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি-তে ই-টিকিটিং সিস্টেমের উদ্বোধন

এখন থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আউটডোরের টিকিট অনলাইনে কাটা যাবে। শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (NIBPS) পরিদর্শন করে ওপিডি সেবার জন্য চালু হওয়া ই-টিকিটিং সিস্টেম-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা গ্রহণের জন্য রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে টিকিট সংগ্রহ করতে হতো। রোগীদের এই ভোগান্তি কমানো, অপেক্ষার সময় হ্রাস করা এবং সেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে রোগীর তথ্য ভবিষ্যতের জন্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। পরবর্তী প্রতিটি চিকিৎসা গ্রহণের সময় নতুন করে তথ্য প্রদান করতে হবে না। এছাড়াও রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসা প্রদানকে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করতে সহায়তা করবে। এই ডিজিটাল উদ্যোগ রোগীদের সময়, শ্রম ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমাবে এবং সরকারি স্বাস্থ্যসেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক ও সেবাগ্রহীতাবান্ধব করে তুলবে বলে জানিয়েছেনন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি-র পরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ নাসির উদ্দীন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি-তে ই-টিকিটিং সিস্টেমের উদ্বোধন