শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় ৩টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটে সরকারপ্রধান ও তার সফর সঙ্গীরা বেইজিং তাসিং বিমানবন্দর ত্যাগ করেন।প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরাও একই ফ্লাইটে রয়েছেন।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে, প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন না করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরে কেবল সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর শেষ করে সফর সঙ্গীদের নিয়ে চীনের বেইজিং থেকে সরাসরি ঢাকায় পৌঁছাবেন আজ রাতে। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।শায়রুল কবির খান আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে কোনো রকম শোডাউন না করার জন্য। বিমান বন্দরে স্বাগতম জানানোর জন্য উপস্থিত থাকবেন সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র মন্ত্রী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।