ঢাকার কণ্ঠ

জাতিসংঘে সিএনএন সাংবাদিককে দেখেই ক্ষুব্ধ ট্রাম্প

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে সিএনএনের সাংবাদিক কাইটলান কলিন্সের প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ ঘটনা ঘটে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করেন কলিন্স। জবাবে ট্রাম্প সিএনএনের উপস্থিতি নিয়ে আপত্তি জানান এবং বলেন, ওই সাংবাদিকের সেখানে তার কার্যক্রম কভার করা উচিত নয়। কলিন্স তখন জানান, হোয়াইট হাউস নয়, জাতিসংঘ কর্তৃপক্ষই সিএনএনকে সাধারণ পরিষদের অধিবেশন কভার করার অনুমতি দিয়েছে। এরপরও ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসেননি। ঘটনাটির পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসন ও কয়েকটি সংবাদমাধ্যমের চলমান বিরোধ। গত ১৮ সেপ্টেম্বর ট্রাম্প সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেন। পরদিন এসব প্রতিষ্ঠানের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেওয়া হয়। এরপর সিএনএন, এমএস নাও ও পলিটিকো আদালতে মামলা করে হোয়াইট হাউসে তাদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন করেছে। সংবাদমাধ্যমগুলোর দাবি, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকটি বড় মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক প্রেসিডেন্টের হোয়াইট হাউসের অনুষ্ঠান কভার করার জন্য ব্যবহৃত যৌথ ভিডিও পুল কার্যক্রম স্থগিত করেছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ও স্বাধীন সাংবাদিকতা নিয়ে বিতর্ক চলছে।

জাতিসংঘে সিএনএন সাংবাদিককে দেখেই ক্ষুব্ধ ট্রাম্প