জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবকের পরিচয় ও অবস্থান জানতে সকলের সহযোগিতা চেয়েছে পুলিশ। ওই যুবক সম্পর্কে কোনো তথ্য দিতে পারলে তথ্যদাতাকে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো একটি ক্ষুদে বার্তায় এই ঘোষণা দেওয়া হয়।পুলিশ সদর দপ্তর জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা এই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ যদি উক্ত ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে (01320-089305) তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।ওই যুবকের তথ্য দেয়া ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপণ রাখা হবে জানিয়ে বার্তায় আরো বলা হয়, নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।উল্লেখ্য, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক শিক্ষার্থীকে বহিরাগত এক যুবক হঠাৎ আক্রমণ করে এবং জোরপূর্বক টেনে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এই ঘটনার পর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।