ঢাকার কণ্ঠ

জাহাজে হামলার বিরল ফুটেজ প্রকাশ করল ইরান, উত্তপ্ত হরমুজ

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার বিরল ভিডিও ফুটেজ প্রথমবারের মতো প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ভিডিও প্রকাশের মধ্য দিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথে নিজেদের নিয়ন্ত্রণ ও সামরিক সক্ষমতার বিষয়টি সামনে আনতে চেয়েছে তেহরান। শনিবার প্রকাশিত ওই ফুটেজে ইরানি বাহিনীর জাহাজ পর্যবেক্ষণ এবং নির্দেশনা না মানা কয়েকটি জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর দৃশ্য দেখানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়। ভিডিওর শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন সামরিক কর্মকর্তাদের হরমুজ প্রণালি নিয়ে দেওয়া বক্তব্যের অংশও দেখানো হয়েছে।ইরানের দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি নিরাপদ ও উন্মুক্ত রাখার সক্ষমতা অর্জন করেছে—এমন বক্তব্যের জবাব হিসেবেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। আইআরজিসি বলেছে, অনুমোদন ছাড়া নির্দিষ্ট রুটে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। ভিডিও প্রকাশের বিষয়টি এমন সময় সামনে এলো, যখন হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার কথা জানায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, এসব জাহাজ ইরানের রেভল্যুশনারি গার্ড ও তাদের আঞ্চলিক সহযোগীদের অর্থায়নে ব্যবহৃত হচ্ছিল। অন্যদিকে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী জাহাজ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজকে লক্ষ্য করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হরমুজ ও এর আশপাশের জলসীমায় দুই পক্ষের জাহাজকে ঘিরে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা দেখা গেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথটিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখতে মাইন অপসারণের কাজ করেছে বলে দাবি করছে। তবে ইরান এ ধরনের মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করে আসছে এবং প্রণালিতে নিজেদের কার্যকর নিয়ন্ত্রণের বিষয়টি জোর দিয়ে তুলে ধরছে।ইরানি বাহিনীর প্রকাশ করা ভিডিওকে তাই শুধু সামরিক ফুটেজ নয়, বরং যুক্তরাষ্ট্রের বক্তব্যের সরাসরি জবাব হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে এর আগে জাহাজে হামলার ভিডিও প্রকাশের ক্ষেত্রে মার্কিন সেন্টকমই বেশি সক্রিয় ছিল; এবার আইআরজিসির পক্ষ থেকে এমন ফুটেজ প্রকাশকে আলাদা বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারেও এর প্রভাব পড়তে পারে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার কারণে ইতোমধ্যে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বা

জাহাজে হামলার বিরল ফুটেজ প্রকাশ করল ইরান, উত্তপ্ত হরমুজ