৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়া হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফরশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটকের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তাকে কোথা থেকে আটক করা হয়েছে, কীভাবে অভিযান পরিচালিত হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে—এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।