ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে জামায়াতের সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে ঢাকার কেরানীগঞ্জে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ উপজেলা শাখা।শনিবার (২৫ জুলাই ) বিকেলে কেরানীগঞ্জের  ঘাটারচর শহীদ রিয়াজ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।[TECHTARANGA-POST:7770]সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মো. দেলোয়ার হোসাইন। বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনো সজাগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ খোঁজখবর নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সরকারের কল্যাণ হবে জামায়াতে ইসলামীর উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়ার মধ্যে। অন্যথায় জনগণের আন্দোলনের মুখে বর্তমান সরকারের পরিণতি স্বৈরাচার শেখ হাসিনার সরকারের মতো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সব সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে ছিল এবং ভবিষ্যতেও তাদের পরিবারের খোঁজখবর ও সহযোগিতা অব্যাহত রাখবে। সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশের  সভাপতিত্ব করেন আব্দুর রহিম মজুমদার ঢাকা জেলা যুব সভাপতি ও আমীর , কেরাণীগঞ্জ মডেল থানা।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম, মোহাম্মদ আফজাল হোসেন, মোহাম্মদ জাবেদ হোসেন, এ বি এম কামাল হোসেনসহ আরো অনেকে।

কেরানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে জামায়াতের সমাবেশ