বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।রোববার (১৪ জুন ) রাত ১১টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। তার নেতৃত্বে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মো. আজিজুল হাকিম (২০), মো. বিশাল শেখ (২২) এবং মো. কাউছার (৩২)।পুলিশ জানায়, পিসি/পিআর পর্যালোচনায় গ্রেফতার আজিজুল হাকিমের বিরুদ্ধে একটি বিবিধ ধারার মামলা এবং বিশাল শেখের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।