ঢাকার কণ্ঠ

নাটোর, গাইবান্ধা ও রংপুরের ডিসি, রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে মঙ্গলবার রাতে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপনে বলা হয়, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও বিভাগীয় কমিশনারের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকেও পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নাটোর, গাইবান্ধা ও রংপুরের ডিসি, রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার