ঢাকার কণ্ঠ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ অবস্থায় মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির পরনে সিএনজিচালকদের পোশাকের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল।আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার পরনে সিএনজিচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট আর লুঙ্গি ছিল। এ ছাড়া তার মুখ ছিল স্কচটেপ ।পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তাক্যামেরা রয়েছে। এমন নজরদারির মধ্যে এক্সপ্রেসওয়ের ওপর কীভাবে ওই ব্যক্তির মরদেহ এল, তা তদন্ত করছে পুলিশ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ অবস্থায় মরদেহ উদ্ধার