ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জকে মাদক-সন্ত্রাসমুক্ত করা হবে: আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষা সম্প্রসারণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। শিক্ষা খাতকে দক্ষ ও শক্তিশালী মানবসম্পদ গঠনের প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করে এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রণয়ন বাজেট বর্তমান সরকার অতীতের সব সরকারকে পেছনে ফেলেছে।শুক্রবার (২৬ জুন) সকালে কেরাণীগঞ্জ উপজেলার পুরাতন ভাড়ালিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কেরাণীগঞ্জ মডেল থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি হাজী শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমান উল্লাহ আমান আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে কাজ করছে। সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। শিক্ষার্থীরা স্কুলব্যাগ, স্কুল ড্রেস ও উপবৃত্তির অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে।তিনি আরও বলেন, কেরাণীগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যুমুক্ত, চাঁদাবাজমুক্ত ও অবিচারমুক্ত শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ কারও সঙ্গে খারাপ আচরণ বা উসকানিমূলক কর্মকান্ডে জড়াবেন না।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি -এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান। এছাড়া বিএনপি নেতা আমান উল্লাহ মন্টু, মাসুদ রানা এবং ছাত্রদল নেতা হাজী সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জকে মাদক-সন্ত্রাসমুক্ত করা হবে: আমান উল্লাহ আমান