ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে বালুর মাঠ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গ্রীন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তানজিলা (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত তানজিলা বাঘৈর রাজেন্দ্রপুর এলাকার মৃত হাবিবের মেয়ে। তার মায়ের নাম নাছলিমা।পুলিশ বলছে, মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।তবে কিশোরীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেরানীগঞ্জে বালুর মাঠ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার