ঢাকার কণ্ঠ

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বেল্লাল হত্যা মামলায় তিন আসামি রিমান্ডে

স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) কে রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে একদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, রমনা মডেল থানার যুবদলের সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক লুৎফর রহমান ওরফে লুৎফর রহমান পাটোয়ারী , যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম এবং ১৯ নং ওয়ার্ড (রমনা) ছাত্রদলের টিম প্রধান ইসতিয়াক আলী রাকিব ওরফে গোল্ডেল রাকিব।এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।গত বুধবার রাতে ঢাকা ও লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।এদিকে, একই ঘটনায় করা মামলায় গতকাল আল আমিন মাহিন ও রিয়াজুল হাসান নামে দুই আসামিকে  বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠানো হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, সালিশের কথা বলে ডেকে এনে গত সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের লিফট ও সিঁড়ি সংলগ্ন এলাকায় ছুরিকারাঘাতে বিল্লালকে খুন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন মঙ্গলবার রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বেল্লাল হত্যা মামলায় তিন আসামি রিমান্ডে