ঢাকার কণ্ঠ

ব্যভিচারের মামলায় বাংলাদেশে প্রথম রায় আজ

স্বামীকে তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে সৌদিয়া এয়ারলাইনের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী সঙ্গে ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ঘটনায় করা মামলার আজ বুধবার (১০ জুন) রায় ঘোষণা করবেন আদালত। ব্যভিচারের মামলায় এটি হবে বাংলাদেশে প্রথম রায়।আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করবেন।এর আগে, গত ৬ মে এ মামলায় যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। এদিন বাদী ও আসামিদের পক্ষে নিয়োজিত আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন।শুনানিতে মামলার আসামি নাসির হোসেন ও তামিমা সুলতানার সর্বোচ্চ সাজা চেয়ে প্রার্থনা করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। অন্যদিকে নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা করেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু।গত ১৬ এপ্রিল এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। বিচারকলে মামলাটিতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি একই আদালত ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে নাসির হোসেনের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১১ খ্রিষ্টাব্দের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একজন মেয়ে রয়েছে। তামিমা পেশায় কেবিন ক্রু। ২০২১ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়।২০২১ খ্রিষ্টাব্দের ২৪ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান এ মামলা করেন।

ব্যভিচারের মামলায় বাংলাদেশে প্রথম রায় আজ