ঢাকার কণ্ঠ

পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতদের নাম ও পরিচয় প্রকাশ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার করা মরদেহের মধ্যে নারী ১১ জন, শিশু ৮ জন ও পুরুষ ৮ জন।[TECHTARANGA-POST:6350]বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজবাড়ীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন-১. রাজবাড়ী পৌরসভার ভবানীপুর গ্রামের লালমিয়া সড়কের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১),২. রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দার মৃত ডা. আবদুল আলীমের ছেলে জহুরা অন্তি (২৭),৩. রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দার কাজী মুকুলের ছেলে কাজী সাইফ (৩০),৪. রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দার কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ (৭),৫. রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১),৬. রাজবাড়ী সদরের মিজানপুরের রামচন্দ্রপুরের গ্রামের সোবাহান মন্ডলের মেয়ে লিমা আক্তার (২৬),৭. রাজবাড়ী সদরের মিজানপুরের বড় চর বেনিনগর গ্রামের মান্নান মণ্ডলের স্ত্রী জোস্ন্যা (৩৫),৮. রাজবাড়ী সদরের দাদশি আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮),৯. রাজবাড়ী সদরের ভবানীপুর গ্রামের ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান (২৫),১০. গোয়ালন্দের ছোট ভাকলার চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২),১১. গোয়ালন্দের ছোট ভাকলার চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২),১২. কালুখালীর মহেন্দ্রপুর বেলগাছি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা ওরফে জেসমিন (৩০),১৩. কালুখালীর মহেন্দ্রপুর বেলগাছি গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান (৬),১৪. কালুখালীর বোয়ালিয়ার ভবানীপুর গ্রামের বিল্লা হোসেনের মেয়ে ফাইজ শাহানূর (১১),১৫. কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬),১৬. কুষ্টিয়া সদরের খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮),১৭. কুষ্টিয়ার খোকসার সমাজপুর ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩),১৮. কুষ্টিয়ার খোকসার সমসপুরের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩),১৯. গোপালগঞ্জের কোটালীপাড়ার, আমতলীর নোয়াধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮),২০. দিনাজপুর পার্বতীপুর পলাশবাড়ীর মথুয়ারাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাছিমা (৪০),২১. ঢাকা আশুলিয়ার বাগধুনিয়া পালপাড়া গ্রামের নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০),২২. ঝিনাইদহের শৈলকুপার কাচেরকোলের খন্দকবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে আরমান (৭ মাস),২৩. বাস চালক বালিয়াকান্দির পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে আরমান খান (৩১),২৪. জাহাঙ্গীর হোসেন (৫৫),২৫. আশরাফুল (৩০) এবং২৬. ফল ব্যবসায়ী উজ্জ্বল হোসেন। এ তিনজনের বাড়ি রাজবাড়ীর কালুখালি উপজেলা।এদিকে কিছুক্ষণ আগে আরেকটিই মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।এর আগে বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। সাড়ে ১১টা নাগাদ পুরো বাসটি জাহাজ হামজার ক্রেন দিয়ে টেনে পানির ওপরে নিয়ে আসে উদ্ধারকারী জাহাজ হামজা। এ সময় বাসের ভিতর মরদেহ ছাড়াও স্কুল ব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগ ও অন্যান্য ব্যাগ ভেসে উঠতে দেখা গেছে।এদিকে রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নৌপরিহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সাংবাদিকদের বলেন, রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা তিন কার্যদিবসের মধ্যে আমাদের রিপোর্ট দেবেন। আর আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তারাও তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবেন। এরপর আমরা জানতে পারব কী ঘটেছিল।ঘটনাস্থলে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার সাংবাদিকদের বলেন, বাস ডুবে যাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে খোঁজখবর নিয়েছেন। তিনি দ্রুতগতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। একইসঙ্গে তাকে অবগত করতে বলেছেন।এর আগে, বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। সব মিলিয়ে বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন।

পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতদের নাম ও পরিচয় প্রকাশ