দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার কদমপুর গ্রামে প্রায় পাঁচ শতাধিক স্থানীয়, দরিদ্র এবং চিকিৎসা সেবায় বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা ও পাওয়ার চশমা বিতরন সহ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঔষুধ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আটটা থেকে দুপুর ৫ টা পর্যন্ত পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) নামের একটি এনজিওর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বলেন, ফ্রি ডাক্তার চেকআপ সহ চোখে চশমা এবং বিভিন্ন ধরনের ব্যথা, গ্যাস্ট্রিক, আয়রনের ঔষধ দিচ্ছে পল্লী মঙ্গল এনজিও। ফ্রি সেবা ও ঔষধ পেয়ে আমরা খুশি। এ সময় চোখের চিকিৎসা সেবা প্রদান সানোয়ার হোসেন বলছেন, এখানে গর্ভবতী মা, শিশু বাচ্চা, বয়স্কদের চোখের বিভিন্ন সমস্যা ঔষধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে সকাল থেকেই প্রচন্ড রোগীর ভিড় ছিলো এবং এই ক্যাম্পেনে আমরা ভালো অনুপ্রেরণা পাচ্ছি। তাই এখানে ঠান্ডা কাশি জ্বর সর্দি গর্ভবতী মায়েদের জন্য আয়রনের ঔষধ, সেনেটারী ন্যাপকিন সহ গ্যাস্ট্রিক এবং ব্যথার ঔষধ দেয়া হচ্ছে। তাছাড়া স্বাস্থ্য সচেতনতামূলক অনেক তথ্য তাদেরকে দেয়া হচ্ছে।পল্লী মঙ্গল কর্মসূচি এনজিওর উপ প্রধান নির্বাহী, দেওয়ান ফয়সাল বলেন, সারাদেশেই আমরা ক্যাম্পেইন করি অতি ক্যাম্পেইনে ৫০০ থেকে ১০০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ সরবরাহ করছি। আমাদের প্রধান উদ্দেশ্য হল স্বাস্থ্য সচেতনতা। আমরা বিভিন্ন গ্রাম গঞ্জের মানুষের হাই প্রেসার, ডায়াবেটিস, গর্ভবতী মায়েদের জন্য চিকিৎসা সেবা ও সচেতনতা, তাছাড়া নারীদের ব্যক্তিগত রোগের বিষয়ে সেবা প্রদান করি।তিনি আরো বলেন, প্রায় নয় বছর যাবত আমাদের এনজিও থেকে আমরা বিনামূল্যে এই সেবা দিচ্ছি। এবং পর্যায়ক্রমে আমাদের রোগীর সংখ্যা বাড়ছে এবং আমরা ভালো সাড়া পাচ্ছি বাংলাদেশ প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও। সকলেই আমাদের এই ফ্রি সেবা নিতে অনেকেই আসছেন। প্রতিটা জেলাতেই আমরা কাভার করছি। জনগণের সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য আমরা কাজ করতে ভালোবাসি। এবং আমাদের এনজিওর অর্থায়ন থেকে আমরা এই সেবা দিচ্ছি। এনজিও নিজস্ব ক্লাইন সহ বিদেশি ক্লায়েন্ট থেকেও আমরা এর অর্থায়ন জোগাড় করছি। দেশের প্রতিটি মানুষ স্বাস্থ্যের প্রতি সচেতন হোক এটি আমাদের মূল লক্ষ্য। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপ- প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হামিদ সহ এরিয়া ম্যানেজার মো: জামিনুর ইসলাম