ঢাকার কণ্ঠ

নয়াপল্টনে সমাবেশ শুরু, মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (১ মে) বিকাল সোয়া ৪টায় তিনি সেখানে পৌঁছান। এর আগে বিকাল ৩টায় সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এতে বক্তব্য রাখেন শীর্ষ নেতারা।এর আগে বেলা আড়াইটায় দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।মিছিল নিয়ে বিভিন্ন জেলা থেকে আসছেন নেতাকর্মী ও শ্রমিকরাপ্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, মঞ্চ তৈরি এবং পর্যাপ্ত সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। আমাদের দেশের জনপ্রিয় নেতা তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাই এই আয়োজন আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। আমরা আশা করছি, এবারের মে দিবসের সমাবেশে স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটবে।জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এতে অংশ নিচ্ছেন।মিছিল নিয়ে বিভিন্ন জেলা থেকে আসছেন নেতাকর্মী ও শ্রমিকরাএদিকে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন। দীর্ঘ দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরে এই প্রথম শ্রমিক সমাবেশে তারেক রহমান অংশ নিচ্ছেন। গত বছর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রেখেছিলেন।শ্রমিক সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়া পল্টনে বিএনপির সমাবেশস্থলে আসছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মী করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরা এলাকা।

নয়াপল্টনে সমাবেশ শুরু, মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান