ঢাকার কণ্ঠ

বুড়িগঙ্গার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম- মাহি ওরফে সাইফ (৯) ও রোহান (৮)।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচর থানাধীন ৫৭নং ওয়ার্ডের লোহার ব্রিজ ঢাল সংলগ্ন আদি বুড়িগঙ্গা নদীর চ্যানেল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহত সাইফ ও রোহান প্রতিবেশি ও বন্ধু। কামরাঙ্গীর চরের রহমতবাগে পরিবারের সাথে থাকতো।বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার।তিনি বলেন, বুধবার বিকালে নিখোঁজ হয় ওই দুই শিশু। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে নদীর পাড়ে তাদের জুতা দেখতে পায়। পরে ভোরে তাদের লাশ ভেসে উঠে।তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাঁশের তৈরি ভেলা আনতে ওই চ্যানেলে নেমে ডুবে যায়। মরদেহ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

বুড়িগঙ্গার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু