ঢাকার কণ্ঠ

নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ

নিরাপত্তা চেয়ে আইনজীবী ও আলোচিত মডেল  জান্নাতুল ফেরদৌস পিয়া ওরফে পিয়া জান্নাতুলের করা ঢাকার বনানী থানায় সাধারণ ডায়েরী (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানা পুলিশকে জিডির বিষয়ে তদন্তের নির্দেশ দেন।প্রসিকিউশন বিভাগের এসআই মোস্তফা কামাল এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ জিডির তদন্তের বিষয়ে অনুমতির বিষয়ে শুনানির জন্য ছিল। পিয়া জান্নাতুল আদালতে উপস্থিত ছিলেন। আদালত জিডির বিষয়ে বনানী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।জানা গেছে, গত ৮ জুলাই পিয়া জান্নাতুল বনানী থানায় জিডি করেন। সেখানে উল্লেখ করেন, অতীত বা বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি জড়িত নন। তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই। সম্প্রতি একজন নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে সম্পূর্ণ মানবিক ও আইনসম্মত অবস্থান গ্রহণ করার পর গত কয়েকদিন যাবৎ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও আপত্তিকর বার্তা পাচ্ছেন। এছাড়া অজ্ঞাত একাধিক ব্যক্তির কাছ থেকে হুমকিমূলক ফোনকল আসছে।আরও বলা হয়, শুধু তাই নয়, প্রায় তিন মাস ধরে লক্ষ্য করছেন, কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন ও আতঙ্কবোধ করছেন। তার আসঙ্খা, যে কোনো সময় তার বা তার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনসহ পুলিশি সুরক্ষা প্রার্থনা করেন মডেল পিয়া জান্নাতুল।

নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ