ঢাকার কণ্ঠ

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লাগার পর সেখানে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রম চালাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট