ঢাকার কণ্ঠ

পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, পরে পুলিশের লাঠিচার্জ

ঢাকার পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, পরে পুলিশের লাঠিচার্জে পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দখল হওয়া সরকারি জমিতে গড়ে ওঠা বস্তি উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।স্থানীয়দের ইট-পাটকেলের আঘাতে ৬-৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরবর্তীতে পুলিশ ফের উচ্ছেদ অভিযান চালায়। তখন বাধা দিতে আসাদের লাঠিচার্জ করা হয়। এসময় দুই সাংবাদিক পুলিশের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাউনিয়া বাঁধ বস্তিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। তাদের নিরাপত্তার দায়িত্বে ছিল পল্লবী থানা–পুলিশ ও পুলিশের বিশেষ ইউনিট (পিওএম) সদস্যরা। কিন্তু এই উচ্ছেদ অভিযানে বাধা দেয় স্থানীয়রা। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে উঠলে দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়িতে উঠে সরে পড়েন। এতে পুলিশ সদস্যরাও ছত্রভঙ্গ হয়ে যায়। তখন স্থানীয়রা তাদের ধাওয়া করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, গৃহায়ণ কর্তৃপক্ষের একটি সরকারি জমিতে বস্তি গড়ে উঠেছে। ওই জমি উদ্ধারে বস্তিতে উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয়রা ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলা করে। এতে ৬-৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, সাধারণ মানুষ পুলিশকে ধাওয়া করছে এবং ইটপাটকেল নিক্ষেপ করছে। পুলিশ জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে বিকাল ৪টার দিকে ফের ওই বস্তিতে উচ্ছেদ অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তখন অভিযানে বাধা দিতে আসাদের লাঠিচার্জ করা হয়। এসময় দুই সাংবাদিকের ওপরও হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।মারধরের শিকার হওয়া ওই দুই সাংবাদিক হলেন- বাংলাদেশ টাইমসের রিপোর্টার তাসবির ইকবাল এবং বাংলাদেশ প্রতিদিনের নেহাল আহমেদ প্রান্ত। এক ভিডিওতে দেখা যায়, প্রান্তে সড়কে ফেলে লাঠি দিয়ে পেটাচ্ছে পুলিশ। তাকে বাঁচাতে গিয়ে তাসবির ইকবালও মারধরের শিকার হন।বাংলাদেশ প্রতিদিনের নেহাল আহমেদ প্রান্ত অভিযোগ করেন, বিনা নোটিশে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে কেন এই প্রশ্ন করার পর পুলিশ তাদের মারধর করে।

পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, পরে পুলিশের লাঠিচার্জ