ঢাকার কণ্ঠ

নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর, স্বীকার করলেন ভুল

‘’ সিনেমায় নিজের চরিত্রের উপস্থাপন নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তাঁর মতে, সিনেমাটিতে নারী চরিত্রকে যেভাবে দেখানো হয়েছে, তা আপত্তিকর ছিল এবং নারীদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন জাহ্নবী। তিনি স্বীকার করেন, চরিত্রটির উপস্থাপন নিয়ে আরও সতর্ক হওয়া এবং প্রয়োজনে জোরালোভাবে আপত্তি জানানো উচিত ছিল তাঁর।জাহ্নবী বলেন, সিনেমাটির জন্য অনেকেই পরিশ্রম করেছেন বলে শুরুতে বিষয়টি নিয়ে কথা বলতে দ্বিধায় ছিলেন। তবে সিনেমার গল্প সমাজে, বিশেষ করে নারীদের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা তাঁকে ভাবিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার কথাও জানান তিনি।রাম চরণ অভিনীত ‘পেদ্দি’ সিনেমাটি মুক্তির পর জাহ্নবীর চরিত্রের উপস্থাপন নিয়ে দর্শকদের একাংশ সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, চরিত্রটির ব্যক্তিত্বের চেয়ে বাহ্যিক উপস্থাপনে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সম্মতি ছাড়া ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য নিয়েও বিতর্ক তৈরি হয়।সমালোচনার মুখে পরিচালক বুচি বাবু সানা দুঃখ প্রকাশ করেন এবং বিতর্কিত দৃশ্যগুলোতে পরিবর্তন আনার কথা জানান। জাহ্নবীর সাম্প্রতিক বক্তব্যের পর সিনেমায় নারীর উপস্থাপন নিয়ে বিতর্কটি আবারও আলোচনায় এসেছে।

নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর, স্বীকার করলেন ভুল